advertisement
advertisement

ফুলবাড়ীতে ৪ হাজার কৃষক পাচ্ছেন সরিষার বীজ ও সার, রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ শুরু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে ৪ হাজার কৃষক পাচ্ছেন সরিষার বীজ ও সার, রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

ছবি সংগৃহীত

advertisement
নিজস্ব প্রতিবেদক: 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ৪ হাজার কৃষককে প্রত্যেকের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোরও সুযোগ সৃষ্টি হবে।
এ সময় কৃষকদের জমিতে সঠিক নিয়মে ও পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রণোদনার উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে সরিষার আবাদ বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর